প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ । ১১:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি রেল স্টেশন পরিষ্কারে বিডি ক্লিনের অভিযান: ‘আমিই ফেলব না, ফেলতেও দেব না’

নিজস্ব প্রতিনিধি

পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তি স্টেশনে শুক্রবার (৩ অক্টোবর) সকালে মাঠে নামে পরিবেশবান্ধব সংগঠন বিডি ক্লিন। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বিডি ক্লিন চাঁদপুর জেলা ও শাহরাস্তি উপজেলার বেশ কয়েকজন কর্মী ও স্বেচ্ছাসেবক।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমন্বয়ক বিডি ক্লিন চাঁদপুর এর এহসানুল হক শরিফ, উপসমন্বয়ক (আইটি অ্যান্ড মিডিয়া নাফিসুর রহমান তামিম, উপসমন্বয়ক বিডি ক্লিন শাহরাস্তির স্নিগ্ধ আলম, উপজেলা সমন্বয়ক সাকিব আহমেদ, সহ-সমন্বয়ক রাকিব হোসেন, সমন্বয়ক (আইটি অ্যান্ড মিডিয়া) ওমর ফারুক, সমন্বয়ক (লজিস্টিক) আলামিন ইসলাম।

অভিযানের সময় স্টেশনে ফেলে রাখা নানা ধরনের বর্জ্য, বিস্কুট ও চিপসের প্যাকেট, পানীয় বোতলসহ প্লাস্টিক ময়লা পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতা শেষে স্টেশন এলাকায় “পরিচ্ছন্ন থাকুন, সুস্থ থাকুন” ও “আমিই ফেলব না, ফেলতেও দেব না” লেখা সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

জেলা সমন্বয়ক এহসানুল হক শরিফ বলেন, “পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে নিজের আশপাশ থেকেই উদ্যোগ নিতে হবে। আমাদের ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করতে পারে।”

এই উদ্যোগে উৎসাহিত হয়ে স্থানীয় কিছু পথচারীও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

বিডি ক্লিন চাঁদপুরের সদস্যদের দাবি- “একদিন পুরো দেশ হবে পরিচ্ছন্নতার উদাহরণ।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন