প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ । ১০:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ইউএনও’র দৃষ্টান্ত: ব্যস্ত অফিস ছেড়ে ছুটে গিয়ে রক্তদান, জীবন বাঁচালেন দরিদ্র রোগীর

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এক রক্তশূন্য দরিদ্র দিনমজুরের জীবন বাঁচাতে তিনি নিজেই ১ ব্যাগ রক্তদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জের সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা খবর পান অর্থাভাবে এক দরিদ্র রোগী রক্ত না পেয়ে সংকটাপন্ন অবস্থায় হাজীগঞ্জ শুকরান হাসপাতালে ভর্তি আছেন। খবরটি দ্রুত ইউএনও ইবনে আল জায়েদ হোসেনের কাছে পৌঁছালে তিনি মুহূর্তের মধ্যেই দাপ্তরিক কাজ ফেলে হাসপাতালে ছুটে যান এবং নিজেই রক্তদান করেন।

রক্তদানের পর ইউএনও বলেন, “মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই আমি সবসময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকতে। একজন প্রশাসক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব মনে করি।”

উল্লেখ্য, তিনি এর আগেও ১৮ বার রক্তদান করেছেন। এবারসহ মোট ১৯ বার রক্ত দিয়ে তিনি হাজীগঞ্জে মানবসেবার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।

স্থানীয়রা জানান, ইউএনও’র এই কর্মকাণ্ড হাজীগঞ্জবাসীর হৃদয়ে গভীর শ্রদ্ধা ও অনুপ্রেরণার স্থান করে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে চলছে প্রশংসার জোয়ার।

যখন একজন রক্ষক সেবকের ভূমিকায় অবতীর্ণ হন, তখনই বোঝা যায় তিনি কেবল দায়িত্বপালনকারী নন, বরং মানুষের জন্য নিবেদিত এক সত্যিকারের মানবিক প্রশাসক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন