প্রকাশের সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ । ৫:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর ইচ্ছায় জামায়াতে যোগ দিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান

অনলাইন ডেস্ক

স্ত্রীর ইচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সুবাহান সুলতান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টায় ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় জামায়াতের পেশাজীবী থানার অফিসে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ময়মনসিংহ বার ইউনিট আয়োজনে পিআর পদ্ধতিতে নির্বাচন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় আব্দুস সুবাহান সুলতানকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আব্দুস সুবাহান গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি একই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাবেক সদস্য।

বিএনপি নেতা আব্দুস সুবাহান জামায়াতে ইসলামীতে যোগদানের সময় আরও কয়েকজন আইনজীবী জামায়াতে ইসলামীতে যোগ দেন।

বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানের কারণ প্রসঙ্গে আব্দুস সুবাহান বলেন, ‘পারিবারিক কারণে আমি জামায়াতে যোগদান করেছি। আমার স্ত্রী অনেক আগে থেকেই চাইতেন আমি যেন জামায়াতে যোগদান করি। স্ত্রী হয়তো ফেসবুকে জামায়াতের কর্মকাণ্ড দেখে জামায়াতকে পছন্দ করেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপিতে মেধার মূল্যায়ন পাওয়া যাচ্ছে না। ফাইট, চাপাচাপি, ঝাঁপাঝাপি করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না।’

অনুষ্ঠানে অ্যাডভোকেট সাকিন মো. শহিদুল্লাহর সঞ্চালনায় অ্যাডভোকেট এ কে এম আমানউল্লাহ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ময়মনসিংহ মহানগরের আমির ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন