প্রকাশের সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ । ৮:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাকের পার্টির সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জনসভা ও র‍্যালি

নিজস্ব প্রতিনিধি

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ৯নং কড়াইয়া ইউনিয়নের মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ওবায়েদ মোল্লা।

তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি রাজনৈতিক দল হিসেবে জাকের পার্টির নির্বাচনী প্রস্তুতি সবসময় থাকে। জাকের পার্টি একটি নির্বাচনমুখী দল। কোনো জোটে নয়, এককভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। জাকের পার্টি কখনো হত্যা, ভাঙচুর বা লুটপাটে বিশ্বাস করে না। শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে মব সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

জাকের পার্টি রাষ্ট্রক্ষমতায় এলে মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে, মাথাপিছু আয় বৃদ্ধি পাবে।

প্রধান অতিথি আরো বলেন, জাকের পার্টির প্রতিষ্ঠা হয়েছে ৩৫ বছর। এই ৩৫ বছরে জাকের পার্টি যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধুমাত্র দেশ ও জাতির স্বার্থে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় স্বার্থে কখনো কখনো আদর্শগত ও ইস্যুগত ভাবে কারো না কারো সঙ্গে সংযুক্ত হলেও জোটবদ্ধ হইনি। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই, যে দলগুলো জনগণের কথা বলে, জনগণের স্বার্থের কথা বলে, দেশ ও জাতির কথা বলে তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। জাকের পার্টি আদর্শের জায়গায় চুল পরিমাণ বিচ্যুত হয়নি আগামীতে হবেনা। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গোলাপের সুভাষ ছড়িয়ে দিতে জাকের পার্টির ছায়াতলে আসার আহ্বান জানান।

চাঁদপুর উত্তর ছাত্র ফ্রন্টের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সিয়াম হোসেন খানের পরিচালনায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. মাসউদুল আহসান।

সভায় আরো বক্তব্য রাখেন জাকের পার্টি চাঁদপুর উত্তরের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভী মুক্তার হোসেন, জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক রায়হান হুসাইন ফরহাদ, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি মো. আনোয়ার হোসেন রুবেল, ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য আব্দুল হক শাহজি, যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ইমরান হুসাইন, চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ, চাঁদপুর দক্ষিণ ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মাহরুপ হুসাইন, চাঁদপুর জেলা মহিলাফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শাহিনুর আক্তার, ছাত্রীফ্রন্টের সাধারণ সম্পাদিকা শাহনাজ আলম, কচুয়া উপজেলা ছাত্রী ফ্রন্টের সভানেত্রী জান্নাতুল মাওয়া প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন