প্রকাশের সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ । ৮:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দিনের ভোট রাতে আর পেশিশক্তি ব্যবহার করে কেন্দ্র দখল আর হবে না

নিজস্ব প্রতিনিধি
মডেল লক্ষীপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন নির্বাচনী মতবিনিময় ও ব্যাপক গণসংযোগ করেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার ১০ মডেল লক্ষীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠনের দায়িত্বশীল ও ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেন। এরপর তিনি বহরিয়া বাজারসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন।
মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, যেখানে যাচ্ছি, অসাধারণ জনগণের সাথে কথা বলছি, সেখানে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ যে পুরনো বন্দোবস্ত থেকে ফিরে এসে নতুন বাংলাদেশ চায়, সেটি তার প্রমান। দেশের মানুষ আর কোন চোর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কে ভোট দিবে না। আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলাম দেশ ও মানবতার পক্ষে ভোট বিপ্লব করবে।
দিনের ভোট রাতে আর পেশিশক্তি ব্যবহার করে কেন্দ্র দখল আর হবে না। নির্বাচনে যে কোন অপশক্তিকে দেশের মানুষ সম্মিলিতভাবে প্রতিহত করবে।
তিনি বলেন, গ্রামের গঞ্জের মানুষের কথা শুনলে বুঝা যায় তারা ইসলামকে চায়। এই জনগণের ভোটে ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। যাতে দেশের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, সহকারী অর্থ সম্পাদক এম মোক্তার হোসেন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ডাক্তার মুজিবুর রহমান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা যুব আন্দোলনের দায়িত্বশীল ফরিদ উদ্দিন নেয়ামত, ১০ মডেল লক্ষীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মনিরুজ্জামান, সেক্রেটারি মনিরুল ইসলাম দেওয়ান প্রমূখ।
এছাড়াও ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন