প্রকাশের সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ । ৭:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অনেক হয়েছে, এবার সবাই মিলে একটা জায়গায় আসি : ড. জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির
রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে দেশের স্বার্থে একটি জায়গায় আসার আহ্বান জানিয়েছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
তিনি বলেছেন, ‘আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি, এখানে বিভিন্ন রকম মত থাকবে-এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশেই এটা আছে। কিন্তু আসুন, আমরা সেই ঝগড়া-ফ্যাসাদ থেকে কিছুটা হলেও সরে আসি।
রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিনের জনসভা তিনি এ কথা বলেন।
শনিবার (১১ অক্টোবর) বিকালে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় অসংখ্য নারী-পুরুষের সমাগম ঘটে। এসময় চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, আমরা নিয়মিত উঠান বৈঠক ও বাড়ী বাড়ী গিয়ে মা-বোনদের কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি। আমাদের প্রিয় ও অপসহীন নেত্রী খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছি। আপনারা যারা বৈরী আবহাওয়া উপেক্ষা করে জনসভায় উপস্থিত হয়েছেন আপনারা সবাই বাড়ী বাড়ী গিয়ে আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন।
আগামী জাতীয় নির্বচন সম্পর্কে তিনি বলেন, ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন। এই নির্বাচন আর আগের মতো হবে না, এই নির্বাচন রাতে নয় দিনে হবে। সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে ড. জালাল উদ্দিন তাঁর বক্তব্যে আরো বলেন, আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে দেশ স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিবে যাকে খুশি তাকে দিবে। এক্ষেত্রে ভোটটা বিএনপিকেই দিতে হবে এমনটা নয়। তাহলে ফ্যাসিস্ট সরকারের সাথে আমাদের পার্থকি কি? তাইতো ড. জালাল উদ্দিন বলেন, সাধারণ মানুষের কাছে যান, তাদের ভালোবাসা অর্জন করুন, যাতে সাধারণ মানুষের ভোট বরাবরের মতো আমরাই পাই, ধনের শীষেই পাই।
ছেংগারচর পৌর বিএনপি’র সভাপতি নান্নু মিয়া’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন এর যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য আলমগীর সরকার।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান ও আব্দুল গনি তপাদার, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা হিন্দু সম্প্রদায়ের অন্যতম নেতা বলরাম গোস্বামী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, সমাজসেবক মাওলানা ড. আব্দুল মান্নান, আব্দুল হালিম মাষ্টার প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন