প্রকাশের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ । ৯:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নন্দলালপুর কেন্দ্রীয় সামাজিক কমপ্লেক্স উদ্বোধন 

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ‘নন্দলালপুর কেন্দ্রীয় সামাজিক কমপ্লেক্স’ উদ্বোধন করা হয়েছে।
১১ অক্টোবর শনিবার বিকালে এ কমপ্লেক্সটি উদ্বোধন করেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কমপ্লেক্সে রয়েছে, আল আকসা জামে মসজিদ, আল আকসা দারুল উলূম মাদ্রাসা ও এতিমখানা, প্রস্তাবিত ঈদগাঁ ময়দান, কবরস্থান ও বৃদ্ধাশ্রম। কমপ্লেক্সটি পুরোপুরি বাস্তবায়ন হলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে এবং অবকাঠামোর দিক দিয়ে উন্নয়ন হবে।
নন্দলালপুর কেন্দ্রীয় সামাজিক কমপ্লেক্স উদ্বোধনে উপস্থিত ছিলেন, কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা মেজর (অবঃ) আবুল বাশার, উপদেষ্টা মোঃ ওসমান হায়দার নিজাম, উপদেষ্টা মোঃ আহসান হাবীব কানু, সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান শান্তি, সেক্রেটারী মোঃ কামাল হোসেন সরকার, কোষাধক্ষ এমদাদুল হক, বিশিষ্ট সাংবাদিক লিয়াকত আলী চৌধুরী খোকন সহ এলাকাবাসী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন