প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ । ৯:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক মহড়া

এস. এম ইকবাল
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে চির্কাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চির্কাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. সামছুদ্দিন, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড ও দুর্যোগ প্রতিরোধ এবং উদ্ধার কার্যক্রম নিয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন