প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ । ১১:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সেবার আলো ইউথ ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

মানবসেবার অঙ্গীকারে প্রতিষ্ঠিত সেবার আলো ইউথ ফাউন্ডেশন তাদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে। সংগঠনের সদস্য, অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসহায় মানুষের সহায়তা, শিক্ষা কার্যক্রম, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জারিফ ফার্মা-এর স্বত্বাধিকারী, স্বনামধন্য কাতার প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী এবং ফাউন্ডেশনের পরামর্শক জাহিদুল ইসলাম দিপু।

তিনি সংগঠনের তরুণ সদস্যদের মাঝে জার্সি, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেবা ডায়গনস্টিক সেন্টার-এর স্বত্বাধিকারী ও সমাজসেবক শাহেদুজ্জামান মজুমদার মিলন, ব্যাংক এশিয়া (এজেন্ট ব্যাংকিং) শোরসাক বাজার শাখার প্রতিষ্ঠাতা ও পরিচালক নিয়াজুর রহমান, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম, যিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, আবদুল মান্নান (সেক্রেটারি), হারুন ষষ্ঠী, আলী হায়দার মজুমদার, নুরুল আজম সোহাগ, আবদুল মমিন পাটোয়ারী, আবরার ফাহাদ পাটোয়ারী, মাসুদ আলম, সোহেল আহম্মেদসহ এলাকার গুণীজনরা।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন অত্র কলেজের প্রভাষক শাহজামাল মানিক।

শেষ পর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়। অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের মুখে ফুটে ওঠে গর্ব ও আশার হাসি যে হাসি “সেবার আলো”-এরই প্রতিচ্ছবি।

সংগঠনের সদস্যরা বলেন, “আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে মানবতার আলো জ্বালাতে চাই। যতদিন রবে মোদের এ দেহে প্রাণ, ততদিন গেয়ে যাব মানবতার গান।”

সংগঠনের নেতৃবৃন্দ সকল শুভাকাঙ্ক্ষী, সদস্য ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন “মানবতার আলো জ্বালাই, সেবার পথেই এগিয়ে যাই।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন