প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ । ৭:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ বিতরণ সম্পন্ন হয়।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও উপসহকারী কৃষি কর্মকর্তা নুরে আলম ভুট্টো উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, “ফরিদগঞ্জের কৃষকরা এমনিতেই ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে এই উৎপাদন আরও বাড়াতে হবে। এজন্য সরকার কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ প্রদান করছে। আজকের প্রাপ্ত বীজ ও সার দিয়ে আপনারা আরও বেশি ফসল ফলিয়ে দেশের কৃষিতে অবদান রাখবেনএই প্রত্যাশা করছি।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এই সার ও বীজ বিতরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন