প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ । ৮:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৫ দফা দাবিতে আদায়ের লক্ষ্যে চাঁদপুর জেলা জামায়াতের মানববন্ধন

সাইদ হোসেন অপু চৌধুরী

৫ দফা দাবিতে আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন আয়োজন কর হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চাঁদপুর জেলা আমির ও ফরিদগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

তিনি বলেন, জুলাই সনদকে আইনী মর্যাদা দিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। বাংলাদেশে আলাদাভাবেই গণভোট আয়োজনের নজির রয়েছে। একসাথে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি বিভ্রান্তিমূলক। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দেশের জনগণ আর এই বৈষম্যমূলক নির্বাচন পদ্ধতি মেনে নেবে না। পিআর পদ্ধতি এখন সময়ের দাবি, জনগণের দাবি এবং গণতন্ত্র রক্ষার দাবি। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে পিআর পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিন। অন্যথায়, এই দাবি আদায়ের জন্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই আমরা এর চূড়ান্ত সমাধান করব ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাকসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহাজান মিয়া।

চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধানের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ হোসাইন বিএসসি, শহর জামায়াতের আমীর এড.শাহজাহান খান, সদর আমীর মাও: আফসার উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন