প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ । ৮:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে যুবলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান সোহাগ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রায়শ্রী দক্ষিণ ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক (সভাপতি) মো. কুতুব উদ্দিন সোহাগ পাটোয়ারী (৪০) কে আটক  করেছে  পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির খিলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক  করা হয়।
আটককৃত সোহাগ ওই ইউপির  ৪নং ওয়ার্ডের প্রসন্নপুর (নুরুল ইসলাম মাষ্টার বাড়ি) গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ আবুল বাশার পিপিএম (বার) বলেন, “কুতুব উদ্দিন সোহাগের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তিনি দেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ দীর্ঘদিন ধরে আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বর্তমানে তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন