প্রকাশের সময়: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২ । ১:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শোকাহত ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান রোমানের পরিবারের পাশে শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : সদ্য মা হারানো ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শিক্ষা মন্ত্রী এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দিপু মনি।
১৬ ফেব্রুয়ারী বুধবার দুপুর সাড়ে ৩ টায় ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা পাটওয়ারী বাড়িতে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানের বাসভবনে যান মন্ত্রী। এর আগে তিনি মরহুমার কবর জিয়ারত করেন এবং পরে শোকাহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গন ফোরাম সদস্য ও চাঁদপুর জেলা আ’লীগের সাবেক সভাপতি প্রয়াত এডভোকেট সিরাজুল ইসলাম স্ত্রী এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমানের মা সায়েরা খাতুন (৭০) ইন্তেকাল করেন।

মায়ের মৃত্যুতে শোকাহত উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ও তাঁর পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানান মন্ত্রী ডা. দিপু মনি। তিনি শোকাহত পরিবারের উদ্দেশ্যে বলেন, মা হারানোর বেদনা সহ্য করার মতো না। স্বজন যে হারায় সেই কষ্ট বোঝে। সবাই এই শোক কাটিয়ে উঠুক, এই কামনা করি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সহ- সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইউব আলী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, সদস্য এডভোকেট মাসুদ আলম মিল্টন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মাঝি, মাহফুজুর রহমান টুটুল, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মনির প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন