প্রকাশের সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১ । ১:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় তুচ্ছ ঘটনায় হামলা॥ প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের দরিয়া লক্ষ্মীপুর গ্রামের আমিন মিয়ার ছেলে ক্ষুদ্র খামারি (মৎস্য ও পশু-পাখি) মেহেদী হাসান মালু (২৫) ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে আকানিয়া-পরানপুর আঞ্চলিক সড়কের দড়িয়া লক্ষ্মীপুর নামক স্থানে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেদী হাসান মালু (২৫) ও তার পরিবারের সদস্যদের উপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি উক্ত হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবী জানাচ্ছি।

এদিকে এ বিষয়ে মেহেদী হাসান মালুর বড় ভাই মোঃ শামীম (৩০) বাদী হয়ে পরানপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ মহিনউদ্দীন (৩৩), আজিজুল হকের ছেলে মোঃ খোকন (৪৫), নলুয়া গ্রামের মোঃ শাহজাহানের ছেলে মোঃ মাসুদ, দৌলতপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে মোঃ রনি এবং চাঁদপুর গ্রামের আশেক মিলিটারীর ছেলে মোঃ সাইফুল ইসলাম সহ ১০জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগের এজহার সূত্রে জানা যায়, দড়িয়া লক্ষ্মীপুর গ্রামের মেহেদী হাসান মালু একজন ক্ষুদ্র খামারি। সে মাছ চাষ ও গরু, ছাগল, হাঁস এবং মুরগি পালন করে জীবিকা নির্বাহ করে। গত শুক্রবার প¦ার্শবর্তী পরানপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ মহিন উদ্দীনের (৩৩) সাথে মাছ ক্রয়-বিক্রয় নিয়ে বাকবিতন্ডা হয়। ওই ঘটনার জেরে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পূর্বে মোঃ মহিন উদ্দীনের নেতৃত্বে খোকন, মাসুদ, রনি, সাইফুলসহ আরো ৪-৫জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মেহেদীর বাড়িতে গিয়ে তাকে হত্যার হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারধর ও কুপিয়ে জখম করে । তাকে উদ্ধার করতে আসলে মেহেদীর মা ও বোন হামলার স্বিকার হয়। পরে হামলাকারীরা তার ঘর থেকে ঘর নির্মানের জন্য রক্ষিত দেড় লক্ষটাকা সহ ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে যায়।

পরবর্তীতে তাদের ডাক চিৎকারে স্থানীরা ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা পালিয়ে যায় এবং মেহেদী ও তার মা এবং বোনকে উদ্ধার করে প¦ার্শবর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ঘটনার পর থেকেই হামলাকারী মোঃ মহিনউদ্দীন ও তার সঙ্গীরা গা ঢাকা দিয়েছে। তার পিতা মোঃ দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে জানান, শুক্রবার সকালে মেহেদী ও আমার ছেলে মহিউদ্দীনের সাথে ঝগড়ার বিষয়টি শুনেছি। কিন্তু দুপুরের হামলার বিষয়ে আমি কিছুই জানি না।

এব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, মেহেদী হাসান মালুকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন