ফরিদগঞ্জে বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য মোতাহার হোসেন পাটোয়ারীর উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন।
উপজেলার সদর বাজারের আইফা ফাউন্ডেশন থেকে শুরু করে পুরো বাজারে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফার মূল বিষয়গুলো তুলে ধরা হয়। পথচারী, দোকানদার ও বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দিয়ে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

সংক্ষিপ্ত সমাবেশে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা হলো দেশের জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতীক। জনগণ এ দাবি মেনে নেবে এবং গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম পাবক, পৌর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, জেলা যুবদলের সদস্য আমির হোসেন খান, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজান গাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভির আহমেদ নকিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম সুমন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদসহ প্রমুখ।

এস. এম ইকবাল