প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ । ১০:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা বিএনপি’র নিজস্ব অর্থায়নে যাত্রী ছাউনী নির্মাণ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নিজস্ব অর্থায়নে যাত্রীদের বিশ্রাম ও অপেক্ষার সুবিধার্থে একটি আধুনিক যাত্রী ছাউনী উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার টামটা উত্তর ইউপির বলশীদ-চেঙ্গাছাল রাস্তার মাথায়, চাঁদপুর– কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে নবনির্মিত এ যাত্রী ছাউনী উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক এটির উদ্বোধন করেন।
তিনি  তার বক্তব্যে বলেন, এই যাত্রী ছাউনীটি স্থানীয় জনগণের যাতায়াতের সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি শাহরাস্তি উপজেলা বিএনপি’র সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতার অংশ।
তিনি আরও বলেন,ভবিষ্যতে এই জনপদে আরও জনকল্যাণমুখী সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ আবু ইউছুফ রুপন পাটোয়ারী ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মমতাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ, ইউপি বিএনপি সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী, সাধারণ সম্পাদক কিরন মুন্সি, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক সাগর, বিএনপি নেতা ইকরামুল হাওলাদার রহিম, সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, যুবদল সভাপতি মোঃ আলমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যাত্রী ছাউনী নির্মাণের উদ্যোক্তা উপজেলা বিএনপি সভাপতি ও সহ-সভাপতি বলেন, “দলের রাজনীতির পাশাপাশি আমরা সমাজের সাধারণ মানুষের কল্যাণেও কাজ করতে চাই। এ যাত্রী ছাউনী সেই মানবিক উদ্যোগেরই প্রতিফলন।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন