প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ । ১০:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

পর্যটন সমস্যা, সম্ভবনা ও প্রতিকার বিষয়ে সুনামগঞ্জে সেমিনার

সুনামগঞ্জ প্রতিনিধি
দায়িত্বশীল হাওর পর্যটন: সমস্যা, সম্ভবনা ও প্রতিকার” বিষয়ক সেমিনার সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুই ঘন্টাব্যাপী সেমিনার চলে।
বাংলাদেশ টুরিজম বোর্ড আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন টুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসান। টুরিজম বোর্ডের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম এর পরিচালনায় সেমিনারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সভাপতিত্ব করেন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীলসহ টুরিজম বোর্ডের কর্মকর্তাবৃন্দ।
বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, সিনিয়র সাংবাদিক পংকজ দে, শাহজাহান চৌধুরী, দেওয়ান গিয়াস চৌধুরী, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান, সহ-সভাপতি অখিল তালুকদার, হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি ওবায়দুল হক মিলন, হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন