প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ । ১১:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ধানের শীষের বিজয় ও রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তনে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : ইঞ্জি. মমিনুল হক

মোঃ মাসুদ রানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির ৫ ইউনিয়নের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দিনব্যাপী পৌর শহরের কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে শাহরাস্তি উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে চিতোষী পূর্ব, চিতোষী পশ্চিম, সূচীপাড়া উত্তর, সূচীপাড়া দক্ষিণ ও রায়শ্রী দক্ষিণ ইউপির  সভাপতি, সাধারণ সম্পাদক, কর্মী ও সমর্থকরা অংশ নেন।
সভাগুলোর প্রতিটি অধিবেশনে সংশ্লিষ্ট ইউনিয়ন সভাপতি সভাপতিত্ব করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হাজিগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তিনি বক্তব্যে  বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দক্ষিণ এশিয়ার একটি পরীক্ষিত ও গণমানুষের দল।
তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের ব্যাপক উন্নয়ন করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এই দফাগুলোই জনগণের মুক্তির রূপরেখা এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের পথনির্দেশনা।
তিনি আরও বলেন, বিএনপি কোনো অলৌকিক প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করে না। মানুষের মৌলিক সমস্যা চিহ্নিত করে তার বাস্তবসম্মত সমাধানই আমাদের লক্ষ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জাতিকে স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন, আর বেগম খালেদা জিয়া সেই ধারা অব্যাহত রেখেছেন। এখন প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে দলের আদর্শ, নীতি এবং আগামীর বাংলাদেশের রূপরেখা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে “জনগণের ভাগ্য বদলে সুশাসিত ও আধুনিক বাংলাদেশ” গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি মো. আবু ইউসুফ পাটোয়ারী রুপন, শাহ মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল, জেলা যুবদলের সহ-যুগ্ম সম্পাদক আলী হোসেন মন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহতেশামুল হক গণি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, ছাত্রদলের সভাপতি ইঞ্জিঃ এবিএম পলাশ, সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন প্রমুখ।
সভায় ইউনিয়নভিত্তিক সভাপতিত্ব ও নেতৃত্বে ছিলেন —সূচীপাড়া উত্তর ইউনিয়ন (সকাল ১০টা): সভাপতি আলী আকবর বেপারি, সাধারণ সম্পাদক আলী হায়দার।সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন (সকাল ১১টা): সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটন।চিতোষী পূর্ব ইউনিয়ন (বিকাল ৩টা): সভাপতি মোঃ নজির আহমেদ বিএসসি, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি। চিতোষী পশ্চিম ইউনিয়ন (সন্ধ্যা ৪টা): সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন: সভাপতি অধ্যাপক মোজাহের ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার।
সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন