প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ । ১১:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তরুণদের আলো দেখাবে প্রশাসন, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা : ডিসি মোহসীন উদ্দিন

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, ‘মাদককে না বলুন’ এই সমাজের বাস্তবতায় এর থেকে বড় শ্লোগান হতে পারে না। সমাজের উচ্চ থেকে নিম্নবিত্ত এমন একটি পরিবার নেই মাদকের অত্যাচারে অত্যাচারিত নই। কেউ প্রত্যক্ষভাবে আর কেউ পরোক্ষভাবে এফেক্টেড। এখান থেকে বাংলাদেশের সেরা ফুটবলার তৈরি হবে। এই খেলা ডিসিপ্লিন শিক্ষা দেয়। একটি খেলা শুধু খেলা নয় অনেক কিছু বার্তা দেয়। এই তরুণদের আলো দেখাবে প্রশাসন, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা। আপনারা বেশি বেশি খেলার আয়োজন করবেন। তাহলে তরুণরা মাদক থেকে দূরে থাকবে।

তিনি সোমবার বিকালে কচুয়ায় মাদক মুক্ত করার লক্ষ্যে কচুয়া উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ২য় ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আবু নাছিরের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে হেলাল চৌধুরী বলেন, মাদকমুক্ত কচুয়া গড়ার লক্ষ্যে খেলাধুলার মাধ্যমে এই সমাজ থেকে মাদক দূর্নীতি সকল ধরনের নেশা দুরে রাখতে চাই। এইগুলো আমরা সমাজ থেকে ফেলে দিতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি।

২য় ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন পাশে বক্তব্য রাখছেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, শিক্ষা অফিসার শাহানা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশ নেয় ১নং সাচার ইউনিয়ন পরিষদ ফুটবল দল ও ১১নং গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদ ফুটবল দল। টুর্নামেন্টটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়।

খেলার প্রথমার্ধে সাচার ইউনিয় পরিষদ এক গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়র্ধে গোহট দক্ষিণ ইউনিয়ন গোল করে সমতা আনে। নির্ধারিত ৯০ মিনিটে খেলাটি শেষ হলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ৫-৩ গোলে গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়। মোট ১৬ টি দলের অংশগ্রহনে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন