প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ । ৯:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোহাম্মদ মোশারফ হোসেন

চাঁদপুরের হাজীগঞ্জে অননুমোদিতভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাবেদ হোসেন চৌধুরী।

অভিযানে অননুমোদিতভাবে সার ও কীটনাশক বিক্রির দায়ে মেসার্স পূবালী ট্রেডার্স এবং মেসার্স জামাল ব্রাদার্স নামের দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল আহমেদ, হাজীগঞ্জ থানা পুলিশের এএসআই মনির হোসেনসহ অন্যান্য সদস্যরা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাবেদ হোসেন চৌধুরী বলেন-সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। কৃষকদের স্বার্থে এবং বাজারে গুণগতমান ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ বলেন-যেসব ব্যবসায়ীর সার বিক্রির অনুমতি নেই, তারা যেন অননুমোদিতভাবে বিক্রয় থেকে বিরত থাকেন। নির্ধারিত মূল্যে ও অনুমোদিত ডিলারদের মাধ্যমেই কৃষকদের সার সরবরাহ করতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন