প্রকাশের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ । ৩:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চিকিৎসা সেবায় শৃঙ্খলা আনতে হাজীগঞ্জে কঠোর প্রশাসনিক নির্দেশনা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসহ বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতি কঠোর নির্দেশনা জারি করেছে প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে— উপজেলার সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের অবশ্যই তাদের বিএমএন্ডডিসি (BMDC) রেজিস্ট্রেশন নম্বর প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড ও সাইনবোর্ডে উল্লেখ করতে হবে।

একই সঙ্গে অননুমোদিত ও অসমাপ্ত ডিগ্রি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যেমন— PGT, BHS, FCPS (Part-1, Part-2, In-course, Thesis পর্ব, Course Completed) এবং দেশ-বিদেশের প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত FRCP, FRHS, FICA, FICS, FAMS, FIAGP ইত্যাদি ডিগ্রি কোনোভাবেই ব্যবহার করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়, বিশেষজ্ঞ সার্জন (শল্য চিকিৎসক) ও অবেদনবিদ (অ্যানেসথেসিওলজিস্ট) ব্যতীত অন্য কেউ কোনো প্রকার অস্ত্রোপচার করতে পারবেন না। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্য এক নির্দেশনায় উপজেলা প্রশাসন জানিয়েছে, সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে সম্পন্ন করা এবং অনুমোদিত বেড অনুযায়ী রোগী ভর্তি করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি বা অনুমোদিত বেডের অতিরিক্ত রোগী ভর্তি করা হলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো— চিকিৎসা খাতে স্বচ্ছতা, মান নিয়ন্ত্রণ ও রোগী সুরক্ষা নিশ্চিত করা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন