“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য নিয়ে হাজীগঞ্জ উপজেলায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আবসার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার এবং সাবেক সভাপতি হাসান মাহমুদ।
আলোচনা সভা শেষে বিদ্যালয় মাঠে হাত ধোয়া প্রদর্শনী ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিনিধি