প্রকাশের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ । ৫:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে ঘটে যাওয়া ঘটনায় অপপ্রচার বন্ধের আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি

চাঁদপুরের শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে আসন্ন কমিটি নির্বাচনের প্রেক্ষাপটে সম্প্রতি বর্তমান এডহক কমিটির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মন্দির পরিচালনা ও ভবিষ্যৎ কমিটি গঠন নিয়ে উপস্থিত সনাতনী ভক্ত ও সদস্যরা তাদের মতামত জানান।

দুঃখজনকভাবে, সভার এক পর্যায়ে সামান্য বাকবিতণ্ডা দেখা দেয়। তবে উপস্থিত সিনিয়র সদস্য ও মন্দির কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে বিষয়টি সমাধান করেন।

কিন্তু কিছু ব্যক্তি ওই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে প্রচার করছেন। এছাড়া, কিছু সংবাদ মাধ্যমও পূর্ণ সত্যতা যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। এই ধরনের আচরণ শুধু মন্দিরের নয়, চাঁদপুরের সনাতন সমাজের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করছে।

সনাতনী ছাত্র-জনতা ঐক্য (অরাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন) জানিয়েছে, ঘটনা ইতোমধ্যে সমাধান করা হয়েছে এবং বর্তমানে মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোনো ধরনের সহিংসতা বা বিভাজনের ঘটনা ঘটেনি। সংগঠনটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের পক্ষপাতী এবং যে কোনো অপপ্রচার ও ভ্রান্ত তথ্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান রাখে।

সংগঠনটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানাচ্ছে যে, ঘটনার সত্যতা যাচাই না করে কোনো বিভ্রান্তিকর সংবাদ বা পোস্ট প্রকাশ করবেন না। চাঁদপুরের সনাতন ধর্মাবলম্বী জনগণ বরাবরের মতোই শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের পথে চলার অঙ্গীকার রাখছে।

যোগাযোগ:
+8801731-780833, 01943328302

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন