প্রকাশের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ । ৭:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের চান্দ্রায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

এস. এম ইকবাল
ফরিদগঞ্জে আলহাজ্ব এম এ হান্নানের পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির আয়োজনে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চন।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম কাঞ্চন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের ভিত্তিতে শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ। আমাদের ৩১ দফা কর্মসূচি দেশের প্রতিটি মানুষকে সমান সুযোগ, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল ইতিমধ্যে বাজতে শুরু করছে। আমরা তৃণমূলের নেতা-কর্মীরা চাই উপজেলা বিএনপির দুর্দিনের কান্ডারী ও ফরিদগঞ্জের উন্নয়নের রুপকার আলহাজ্ব এম এ হান্নানকে বিএনপির মনোনয়ন দিবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বেপারী, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ খান, যোগাযোগ বিষয়ক সম্পাদক আল আমিন খান, ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুদ্দিন জনি, সাধারণ সম্পাদক নোমান পাটওয়ারী, শ্রমিক দলের সভাপতি ওবায়দুল্লাহ খান, সাধারণ আহাদ বেপারী, কৃষক দলের সভাপতি শাহাদাৎ খান প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন