প্রকাশের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ । ৭:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ থানার আশপাশে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারাদেশের মতো হাজীগঞ্জেও অনুষ্ঠিত হলো বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান। শনিবার সকাল ১০টা ২০ মিনিটে হাজীগঞ্জ থানা ও এর আশপাশে এই অভিযানে অংশ নেয় বিডি ক্লিন হাজীগঞ্জ টিমের একদল তরুণ স্বেচ্ছাসেবক।

অভিযানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন হাজীগঞ্জের সদস্য ফয়সাল আমিন, জাহিদুল হাসান, শাহরিয়ার ফাহিম, নাইম, আরাফ, আব্দুল্লাহ আল মাহমুদ, মুন্তাকিমসহ বেশ কয়েকজন দায়িত্বশীল সদস্য। এ সময় থানার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও কার্যক্রমে সহযোগিতা করেন।

স্বেচ্ছাসেবকেরা থানার আশপাশে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য, পানীয় বোতল, চিপসের প্যাকেটসহ নানা ধরনের ময়লা পরিষ্কার করেন। পরিচ্ছন্নতা শেষে স্থানীয় দোকানিদের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয়। দোকানদারদের ময়লা-আবর্জনা দোকানের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে অনুরোধ জানানো হয়।

বিডি ক্লিন সদস্য জাহিদুল হাসান বলেন, “পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে আগে নিজেকে সচেতন হতে হবে। নিজে সচেতন হলে সচেতন হবে পুরো দেশের মানুষ।”

বিডি ক্লিন চাঁদপুর টিমের সদস্যদের প্রত্যয় “একদিন পরিচ্ছন্ন হবে পুরো বাংলাদেশ।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন