আগামী বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার পরীক্ষা করা হবে।
এ পরীক্ষার আয়োজনে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, চাঁদপুর রোটারী ক্লাব ও ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। সহযোগিতায় থাকবে গাইনোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ইংল্যান্ডের রোটারী ক্লাব অব ক্যান্টাবেরি এবং রোটারী ক্লাব অব ঢাকা সেইভ লাইন ফাউন্ডেশন।
বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার পরীক্ষার এমন বিরল সুযোগ হেলায় না হারাবার জন্যে চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. মোস্তফা ফুল মিয়া অনুরোধ জানিয়েছেন।
স্থান হাসপাতালের গাইনি বিভাগ।

নিজস্ব প্রতিনিধি