প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ । ১:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ বিয়ারিং স্প্রিংটি ছিটকে পড়ে তার মাথায় আঘাত করে এবং পাশের একটি চপ-সিঙ্গারা দোকানেও আঘাত হানে। এতে দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন। মাথায় আঘাতপ্রাপ্ত তরুণ ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীদের হিসাব অনুযায়ী, ছিটকে পড়া স্প্রিংটির ওজন আনুমানিক ৪০-৫০ কেজি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন