প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ । ১১:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তির সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক : ইউএনও

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। তিনি বলেন, “শাহরাস্তি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক। এ অবস্থা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। প্রকৃত অর্থে এর সুফল ভোগ করতে, “সন্তোষজনক আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সাথে জনসম্পৃক্ততার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

সভায় অন্যান্য বক্তারা শাহরাস্তি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে যেকোনো উপজেলার তুলনায় “উন্নত ও স্থিতিশীল” বলে অভিহিত করেন। একই সঙ্গে ভূমির টপ সয়েল রক্ষা, যানজট নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা, দ্রব্যমূল্য এবং মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার),মেহেরি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মাইনুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আলম,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান,মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল সাদাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশিকুর রহমান,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদুর আলম, সমাজসেবা অফিসার মো. আবু ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন,উপজেলা সহকারী প্রোগ্রামার মো. শাহজাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মেজবাহ উদ্দিন,  দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু হাসান, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মো. শাহজাহান পাটোয়ারী,শাহরাস্তি প্রেসক্লাবের  সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়াসহ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা,প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন