প্রকাশের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ । ১২:১১ এম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

পল্টন ট্রাজেডি দিবসে হাজীগঞ্জ পৌর জামায়াতের দোয়া মাহফিল

মোহাম্মদ মোশারফ হোসেন

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত মর্মান্তিক সহিংস ঘটনাকে স্মরণ করে এবং এর সুষ্ঠু বিচার দাবি জানিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর জামায়াতে ইসলামী উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার মিঠানিয়া ব্রিজ সংলগ্ন উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ আলোর সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাসনাত পাটোয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তালিমুল কোরআনের সদস্য হাফেজ মীর হোসাইন, পৌর জামায়াতের নায়েবে আমির কবির হোসাইন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর।

পৌর জামায়াতের সহ-সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির বি.এম. কলিম উল্লাহ ভূঁইয়া, নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরান,সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতে ইসলামী কর্মী ও সমর্থকবৃন্দ।

এসময় বক্তারা বলেন-২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায়। শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বহু নিরীহ মানুষ নির্মমভাবে প্রাণ হারান। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আলোচনা সভা শেষে ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডিতে শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন