প্রকাশের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ । ৯:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ডেঙ্গুর কাছে হার মানলেন শিক্ষিকা তাহমিনা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রাথমিক শিক্ষিকা তাহমিনা আক্তার (৩৮)।
তিনি উপজেলার ঐতিহ্যবাহী বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন জানান,তিনি তাহমিনা আক্তার গত ২৩অক্টোবর (বৃহস্পতিবার) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে  ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হন।
টানা ৪ দিন   মৃত্যুর সঙ্গে লড়াই করে গত সোমবার (২৭ অক্টোবর ২০২৫) ভোরে তিনি  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সহকর্মীরা জানান, শিক্ষকতা পেশার শুরু থেকেই তাহমিনা ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ, সৎ ও আদর্শবান একজন শিক্ষিকা। শিশুদের সঙ্গে মিশে যেতেন সহজে, যত্ন নিতেন নিজের সন্তানের মতো। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সহকর্মীদের কাছে তিনি ছিলেন আন্তরিক ও প্রিয় মুখ।
২০০৭ সালের ৮ জুলাই শিক্ষকতা পেশায় যোগ দেওয়া তাহমিনা আক্তার মৃত্যুকালে স্বামী মো. নুরুল ইসলাম, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলার পাক বিজয়পুর নূরের বাড়ি।প্রধান শিক্ষক আক্তার হোসেন স্মৃতিচারণ করে বলেন,“তাহমিনা ছিলেন দায়িত্বশীল, ভদ্র ও কোমল হৃদয়ের মানুষ। তাঁর হাসি আর আন্তরিকতা আজও শ্রেণিকক্ষে ভাসছে। তাঁর মৃত্যুতে আমরা একজন মমতাময় সহকর্মীকে হারালাম। বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৮৬৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের ইএমআইএস নম্বর ৯১৪০৭০৫০৪০৬ এবং কোড ১৩৬৮২৮।
এদিকে  তাহমিনা আক্তারের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় শিক্ষা অফিসার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সবাই তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন