প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ । ৬:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা তালুকদার (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা তালুকদার উপজেলার মানিকরাজ গ্রামের মাওলানা ইদ্রিস তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক ও স্থানীয়ভাবে মেডিকেল এক্সেসরিজের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাদশা তালুকদার বাড়ি থেকে মালামাল নিয়ে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মদনেরগাঁও এলাকায় পৌঁছালে চান্দ্রা বাজারের দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী জিহাদ (১৮)সহ দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে চাচাতো ভাই বাবলু তালুকদার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে বলেন, বাদশা তালুকদার সকালে জীবিকার তাগিদে মোটরসাইকেল নিয়ে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। প্রতি মধ্যে মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে গেলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেল স্ব-জোরে ধাক্কা দিলে বাদশা ঘটনাস্থলে নিহত হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন