শাহরাস্তিতে দিনব্যাপী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালিত হয়।
দলীয় সূত্র জানায়,২ টি ইউনিয়নের বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন, “আমি আপনাদের সন্তান এবং ইঞ্জিনিয়ার মমিনুল হকের একজন কর্মী। যদি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তবে শিক্ষা, কর্মসংস্থান, কৃষক কল্যাণ ও স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। প্রতিটি পরিবারে নাগরিক কার্ড প্রদান করে সরকারী সুবিধা পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “আগামী সরকার হবে জনগণের সরকার। কোনো দলীয় বিবেচনা ছাড়াই সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
রুপন পাটোয়ারী ইসলামিক মূল্যবোধভিত্তিক সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ইজমা, কেয়াস ও যাকাতের পদ্ধতিতে সমাজে ন্যায়ভিত্তিক পরিবর্তন আনা হবে। তিনি উল্লেখ করেন, “দুটি কলেজের পরিচালনা পর্ষদে আমি আছি, সেখানে সুশাসনের উদাহরণ প্রতিষ্ঠা করেছি। ভবিষ্যতেও জনগণের আস্থা রক্ষা করবো। শেষে তিনি সকল নেতাকর্মী ও জনগণকে বিএনপি ও ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মমতাজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, উত্তরের কিরন মুন্সি,সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, পৌরসভার যুবদলের যুগ্ন আহবায়ক মাহবুব হাসান বাবলু, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক সাগর, বিএনপি নেতা ইকরামুল হাওলাদার রহিম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রিন্স ইকবাল, সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, যুবদল সভাপতি মোঃ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিনকে বিজয়ী করতে হবে। তাঁরা আরও বলেন, “পতিত সরকারের দমন-নিপীড়নে অতিষ্ঠ জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির মূল লক্ষ্য।”

মোঃ মাসুদ রানা