প্রকাশের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ । ৭:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে উৎসবমুখর পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায়  পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কমপ্লেক্স চত্বরে প্রদক্ষিণ শেষে মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
তিনি বলেন,সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম নয়, এটি সমাজে ঐক্য, সহযোগিতা ও ন্যায্যতার ভিত্তি গড়ে তোলে। টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য।
সমাজে বৈষম্য দূর করে ন্যায্য বণ্টনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উপজেলা  পরিসংখ্যান অফিসার মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় এতে  সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোঃ মোতালেব খান। তিনি বলেন,সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তি শালী হয়, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং জনগণের জীবনমান উন্নত হয়। প্রতিটি নাগরিকের উচিত সমবায় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম বার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ, সহ-সম্পাদক রুহুল আমিন তরুণ,সমবায় সহকারী পরির্শক কবির হোসাইন, নরিংপুর গ্রীন  গার্ডেনের সাধারন সম্পাদক  আলমগীর হোসেন মিজি,জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এ কর্মসূচির শুরুতে সমবায় সংগীত পরিবেশন করা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন