চাঁদপুরের ফরিদগঞ্জে সাত কেজি গাঁজা ও ৪২ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (৩
নভেম্বর) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী বর্ডার বাজার এলাকা থেকে রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা মন্তাজ মিয়ার ছেলে পলাশ (২৬) কে সাত কেজি গাঁজা ও ৪২ পিস ইয়াবাসহ আটক করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম বলেন, “গ্রেপ্তার পলাশ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ধারায় ১৭টি মামলা আদালতে বিচারাধীন।”
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিনিধি