প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ । ১২:৪৭ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মনোনয়ন পাওয়ায় শেখ ফরিদ আহমেদ মানিককে রাশেদা বেগম হীরার অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর-৩ (সদর-হাইমচর )আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রাপ্ত চাঁদপুর জেলা বিএনপির সভাপতি
কারানির্যাতিত জনপ্রিয় ত্যাগী নেতা  শেখ ফরিদ আহমেদ মানিককে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন একেই আসনের অপর মনোনয়ন প্রত্যাশী চাঁদপুরের কৃতি সন্তান ও বিএনপির সাবেক দুবার এর মহিলা এমপি এবং কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরা।

গত ৩ নভেম্বর রাতে মনোনয়ন প্রত্যাশী সাবেক মহিলা এমপি রাশেদা বেগম হীরা তার ফেসবুক স্ট্যাটাসে  চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী  শেখ ফরিদ আহমেদ মানিককে অভিনন্দন জানান।

পাশাপাশি ধানের শীষ প্রতীক প্রাথীকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানান।

প্রসঙ্গতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে শেখ ফরিদ আহমেদ মানিকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এমন ঘোষনাকে স্বাগত জানিয়েছে বিএনপি ও সাধারণ জনগন ।
সোমবার (৩ নভেম্বর ২০২৫খ্রি.) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন