প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ । ১২:৫৪ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের পুরানবাজারে বিশ্ব শান্তি কামনায় ঘৃত প্রদীপ প্রোজ্জ্বলন

নিজস্ব প্রতিনিধি
প্রাণঘাতী রোগ-ব্যাধি থেকে মুক্তি পেতে এবং আপনজনের মঙ্গলার্থে ও বিশ্ব শান্তি কামনায় চাঁদপুরের পুরানবাজারে বাবা লোকনাথের ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দাসপাড়ায় সর্বজনীন শ্রী শ্রী শিব মন্দির কমিটির ঘৃত প্রদীপ প্রোজ্জ্বলন উদযাপন পরিষদের আয়োজনে এ উৎসবটি করা হয়।
দাসপাড়া সর্বজনীন শ্রী শ্রী শিব মন্দির কমিটির ঘৃত প্রদীপ প্রোজ্জ্বলন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম সূত্রধর বলেন, বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে ও বিশ্ব শান্তি কামনায় উপবাস পালন করে বারদী আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তখন থেকে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন। তারই ধারাবাহিকতায় ঘটা করে ৩য় বারের মতো এখানে আমরা এই উৎসবটি করছি।
তিনি বলেন, দূরদূরান্ত থেকে ২ শতাধিক ভক্ত ও পুণ্যার্থীরা এখানে জড়ো হয় এবং প্রদীপ, মোমবাতি ও ধূপ জ্বালিয়ে প্রার্থনায় অংশ নেন। পুরো মন্ডপ প্রাঙ্গণ আলো আর ধূপের ধোঁয়ায় ভরে যায়। আলো, অন্ধকার ও ধূপের ধোঁয়া মিলেমিশে ভিন্ন এক পরিবেশের সৃষ্টি হয়ে থাকে।
অনুষ্ঠানে সার্বিক কাজে উপস্থিত ছিলেন দাসপাড়া সর্বজনীন শ্রী শ্রী শিব মন্দির কমিটির ঘৃত প্রদীপ প্রোজ্জ্বলন উদযাপন পরিষদের সভাপতি প্রবাস মজুমদার, শিব মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার দে, সাধারণ সম্পাদক নেপাল সাহা, উপদেষ্টা শনি রাম দাস, শ্যাম সুন্দর দাস, অজিত দাস, ক্ষুদিরাম দাস, বাবুল পোদ্দারসহ অন্যরা। এতে সঙ্গীত পরিচালনা করেন পালপাড়া বিষ্ণু মন্দিরের বলাই সরকারসহ অন্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন