শাহরাস্তিতে পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা (পাটোয়ারী বাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে শাহরাস্তি থানা পুলিশ। এসময় ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তারা হলেন—কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের গোলদার বাড়ির আব্দুল কাদেরের পুত্র জয়নাল আবেদীন জনি (২২) এবং শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা (পাটোয়ারী বাড়ী) এলাকার মৃত আব্দুল আউয়ালের পুত্র দিদারুল আলম তুহিন (৪৪)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-০৬, তারিখ: ০৪ নভেম্বর ২০২৫ রুজু করা হয়েছে।
অন্যদিকে, সোমবার (৩ নভেম্বর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি পৌরসভার নিজমেহার (মৃধা বাড়ী) এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মোবারক হোসেন মৃধার পুত্র আলমগীর হোসেন মৃধা (৩৮)-কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-০৫, তারিখ: ০৩ নভেম্বর ২০২৫ রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া, এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন ও সঙ্গীয় ফোর্স উভয় অভিযান পরিচালনা করেন।

মোঃ মাসুদ রানা