প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ । ১১:২৩ এম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

আজ চাঁদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শিল্পনন্দন’ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্প-সাহিত্যের সংগঠন ‘শিল্পনন্দন’-এর কমিটি ঘোষণা ও পরিচিতি সভা।

‘শিল্পে সৌন্দর্য, সৃষ্টিতে আনন্দ’ এই স্লোগানে ৮ নভেম্বর বিকাল ৩টায় চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সভায় উপস্থিত থাকবেন জেলার বিশিষ্ট কবি, লেখক, শিল্পী, গবেষক ও সাহিত্যপ্রেমীরা। শিল্প-সংস্কৃতির বিকাশ, তরুণ লেখকদের প্রেরণা জোগানো এবং চাঁদপুরের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো সংগঠিতভাবে সামনে আনাই হবে ‘শিল্পনন্দন’ সংগঠনের মূল উদ্দেশ্য—এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠাতা এইচএম জাকির।

সভায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং নতুন কমিটির সদস্যদের দায়িত্ব তুলে দেওয়া হবে। পাশাপাশি চাঁদপুরে শিল্প-সাহিত্যের আধুনিক ধারাকে এগিয়ে নিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হবে।

পরিচিতি সভাটি হবে মুক্ত আলোচনাধর্মী; যেখানে উদীয়মান লেখকরা অভিজ্ঞদের কাছ থেকে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পাবে।

স্থানীয় তরুণদের সৃষ্টিশীলতা বিকাশে ‘শিল্পনন্দন’ বিভিন্ন কর্মশালা, পাঠচক্র, শিল্প-সাহিত্য চর্চা এবং প্রকাশনা কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও তুলে ধরবে।

চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণসঞ্চার করবে বলেই মনে করছেন সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সাহিত্য-সংস্কৃতি অনুরাগীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলেও আশা করা হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন