শাহরাস্তিতে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে যুব বাৎসরিক প্রতিবেদন–২০২৫ উন্মোচন ও পুরস্কার বিতরণী” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট সোসাইটি দলের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা তার বক্তব্য বলেন, যুব রেড ক্রিসেন্ট হলো মানবতার এক আলোকবর্তিকা। সমাজের তরুণরা এই সংগঠনের মাধ্যমে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে—এটি অত্যন্ত গর্বের বিষয়।
দুর্যোগে সহায়তা, রক্তদান, পরিবেশ রক্ষা ও সামাজিক সেবামূলক কার্যক্রমে যুব রেড ক্রিসেন্টের অবদান অনন্য।
প্রশাসন সবসময় এ ধরনের ইতিবাচক তরুণ উদ্যোগের পাশে থাকবে। তিনি আরও বলেন , যুব রেড ক্রিসেন্টের সদস্যরা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা করে যাচ্ছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও দলনেতা গাজী নাবিদ ইশতিয়াক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের সহকারী পরিচালক মো. নুরুল করিম, যুব উপদেষ্টা ও ফোকাল পারসন ওমর বিন ইউসুফ চৌধুরী, সাবেক যুব প্রধান, সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সম্মানিত উপদেষ্টা মো. মনিরুজ্জামান জুয়েল, মো. শাহপরান ও মো. মাহবুবুর সোহেল রানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা আবুল হাসান ও সদস্যবৃন্দ।
মো. রুবায়েদ বিন মোর্শেদের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মঈনুল ইসলাম কাজল, দৈনিক মানবজমিন পত্রিকা প্রতিনিধি মোঃ মাসুদ রানা, উপদেষ্ঠা মসিউর রহমান তুহিন, হাজীগঞ্জ যুবনেতা তাহমিনা আক্তার, নাবিদ, ইয়াছিন আরাফাত, শিক্ষার্থী আজমাইন আরাফাত, অহনা, ক্রিকেট সংগঠক সাদ্দাম হোসেন মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া তরুণ স্বেচ্ছাসেবকদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিবৃন্দ। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মোঃ মাসুদ রানা