শাহরাস্তিতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌরসভার নিজমেহার মডেল পাইলট উঃবিঃ মাঠে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।
তিনি তার বক্তব্য বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ দিনে সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অনন্য ভূমিকা পালন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই দিনে জাতিকে নতুন দিকনির্দেশনা দেন, যেখান থেকে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
আজ আমাদের সেই চেতনা ধারণ করে দলকে আরও শক্তিশালী করতে হবে।তিনি আরো যোগ করেন, সম্প্রতি চাঁদপুর-৫ ( হাজীগঞ্জে শাহরাস্তি) নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মুমিন হককে মনোনীত করা হয়েছে।ওই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে।
এ সময় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপন, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আখতার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম,উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ,সাধারণ সম্পাদক আজগর হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নন, তিনি আধুনিক বাংলাদেশের রাজনৈতিক পুনর্জাগরণের স্থপতি। তার ঘোষিত জাতীয় বিপ্লব ও সংহতির মূল লক্ষ্য ছিল— দেশপ্রেম, ঐক্য ও আত্মনির্ভরতার ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা