প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ । ১০:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ব্যবসায়ীর আত্মহত্যা

এস. এম ইকবাল
ফরিদগঞ্জের রুস্তুমপুরে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন নামে এক বিক্রয়কর্মীর খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই উপজেলার চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামে শারমিন আক্তার (২১) নামে এক প্রবাসীর স্ত্রী ও রূপসা দক্ষিণ ইউনিয়নের বর্ডার বাজারের শরীফ হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (১২ নভেম্বর ) সন্ধ্যায় পৃথক পৃথক স্থানে এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
সংবাদ পেয়ে উভয় স্থান থেকে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
মৃতের স্বামীর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ মিয়া জানান, শারমিন আক্তার (২১) আলোনিয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো. মামুন হোসেনের স্ত্রী। দুই বছর আগে তার বিয়ে হয়। ঘটনার দিন বুধবার (১২ নভেম্বর ) সন্ধ্যায় স্বামীর বসতঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দেয়াবস্থায় মরদেহ ঝুলে আছে দেখে বাড়ির লোকজন ডাক চিৎকার দিলে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহ ও স্বামীর সাথে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
এদিকে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের বর্ডার বাজারের ইলেকট্রিক সামগ্রি বিক্রেতা শরীফ হোসেন (৩৫) বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে গলায় রশি দিয়ে ফাঁস দেয়। স্থানীয় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারী জানান, দোকানে ভিতরের অংশে ব্যবসায়ীর ঝুলন্ত লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পাই শরীফের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা পরিবারের লোকজন জানান, এক বছর পুর্বে সে বর্ডার বাজারে ইলেকট্রিক সামগ্রির দোকান দেয়। শরীফ হোসেনের বাড়ি পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামে। সে ওই গ্রামের মমিন হোসেনের পুত্র। ৪/৫ বছর পুর্বে সে বিয়ে করে। তবে তার কোন সন্তান ছিলো না। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জরে ধরে সে আত্মহত্যা করতে পারে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহআলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আত্মহত্যার ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন