প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ । ১০:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময়

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় তাহিরপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ এ সভা চলে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম, সাংবাদিক সৈকত হাসান, রুকন উদ্দিন, এনজিও সংস্থা  সিএনআরএস এর সমন্বয়কারী সাইফুল চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, যোগদানের পর থেকে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদীসহ উপজেলার সর্বত্র সাঁড়াশি অভিযান পরিচালনা করে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় অনন্য নজির স্থাপন করে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন