চাঁদপুর জেলা স্কাউটস এর আয়োজনে জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিনের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১৫ নভেম্বর শনিবার বিকাল ৪টায় জেলা স্কাউটস ভবনে অনুষ্ঠিত হয়।
এ সময় বিদায়ী জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আমি যখন চাঁদপুরে দায়িত্ব নিয়ে আসি, এসে দেখি সড়ক ভবন ও ভূমি অফিস সহ জেলার বিভিন্ন সরকারি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে।
একটি অস্থিতিশীল পরিস্থিতি থেকে সবার সাথে সম্পর্কের মাধ্যমে একটি সুস্থ পরিবেশ গড়ে তুলি। আপনাদেরও কোন কমিটি ছিল না, শৃংখলা ছিল না। আমি এসে সকলের সাথে পরামর্শ করে সব উপজেলা ও জেলা কমিটি করে দেই। এই কমিটি করতে গিয়ে অনেকে প্রতিহিংসা করে একে অপরের বিরুদ্ধে কথা বলেছেন আপনারা এগুলো পরিহার করতে হবে।
স্কাউটসে প্রতি যোগিতা থাকবে প্রতি হিংসা নয়। স্কাউটস হলো পথ পদর্শক। আমাদের মননে আমাদের চরিত্রে যেন স্কাউটস থাকে স্কাউটস গণতন্ত্রে বিশ্বাসী। আমরা যেন পোশাকে নয় আমাদের আচরণে ও স্কাউটসকে ফুটিয়ে তুলি। একটা স্কাউটসেও মাদক সেবী নেই। একটাও ইভটিজিং করে না। স্কাউটস মানুকে সঠিক পথ শেখায়।
লিডার ট্রেনার আলম আরা সাফির সভাপতিত্ব ও জেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ আঃ মান্নান এর পরিচালনায় বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা স্কাউটস এর সম্পাদক মোহাম্মদ হোসেন, সহকারী পরিচালক পুরবি সরকার, সাবেক কমিশনার মোঃ সামছুল আমিন, সহকারী কমিশনার মোঃ নেয়ামত হোসেন, ডিএন উচ্চ বিদ্যালয় স্কাউটস গুরুপ এর সদস্য ফাহিম গাজী।

নিজস্ব প্রতিনিধি