প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ । ৭:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়-ইনসাফ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক : এমপি পদপ্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–৩ (সদর–হাইমচর) আসনে বাগাদী ইউনিয়নে গণসংযোগ করেছেন দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বাগাদী পশ্চিম সকদী সাহেব বাজারের মতিন মাওলানা ব্রিজ এলাকা থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি। পরে একে একে হাট-বাজার, দোকানপাট ও পথচারীদের শুভেচ্ছা জানিয়ে জনসমর্থন আদায়ের লক্ষ্যে প্রচারণা চালান।

গণসংযোগকালে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়-ইনসাফ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আপনারা আমাকে সুযোগ দিলে আল্লাহর রহমতে একটি ন্যায়ভিত্তিক সমাজ, নিরাপদ ভবিষ্যৎ ও দুর্নীতিমুক্ত চাঁদপুর গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, আপনাদের এক ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি আপনাদের সেবা করার জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য না। সুযোগ পেলে এলাকার রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা ও কৃষি উন্নয়নে বাস্তবসম্মত পদক্ষেপ নেব। গণসংযোগে এলাকাবাসীর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি শান্তিপূর্ণ নির্বাচন ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং বাগাদী ইউনিয়নের আমীর মাওলানা মোঃ বেলায়েত হোসেন খান, সেক্রেটারি ডা. মোঃ আলী হোসাইনসহ জামায়াতের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন