প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ । ৭:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ বলাখাল চন্দ্রবান বালিকা উবিতে যুবদলনেতা সাইফুল মীরের আইপিএস উপহার

মোহাম্মদ মোশারফ হোসেন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান আরও স্বচ্ছন্দ করতে আইপিএস উপহার প্রদান করা হয়েছে।

চাঁদপুর–৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশে ব্যক্তিগত সহযোগিতায় এ উদ্যোগ গ্রহণ করেন ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি সাইফুল ইসলাম মীর।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের হাতে আইপিএসটি হস্তান্তর করা হয়।

আইপিএস হস্তান্তরকালে সাইফুল ইসলাম মীর বলেন-বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নিয়মিত বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পাঠদানে বিঘ্ন ঘটত। শিক্ষার মান উন্নয়ন ও ছাত্রছাত্রীদের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও শিক্ষা উন্নয়নমুখী কর্মকাণ্ডে আমরা পাশে থাকতে চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন-আইপিএস পাওয়ায় ক্লাস চলাকালে বিদ্যুৎ না থাকলেও পাঠদান বন্ধ হবে না। এতে শিক্ষার সার্বিক পরিবেশ উন্নত হবে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগ আরও বৃদ্ধি পাবে।

অভিভাবক ও শিক্ষার্থীরা জানান-বিদ্যুতের সমস্যা বারবার পড়াশোনায় বাধা সৃষ্টি করত। এমন উদ্যোগ শিক্ষার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। সমাজের দায়িত্বশীলরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে শিক্ষার ক্ষেত্রে আর কোনো ব্যাঘাত ঘটবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির (সাবেক) উপদেষ্টা সারোয়ার জাহান ভুলু মুন্সি,পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বেপারী, ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের (সাবেক) সভাপতি মো. আজাদ বেপারী,বিএনপি নেতা মো. আমির হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আইপিএস প্রদান শেষে অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সংলাপে অংশ নেন। তারা বিদ্যালয়ের সার্বিক অবস্থা, পাঠদানের মান এবং ভবিষ্যৎ সুযোগ–সুবিধা নিয়ে মতবিনিময় করেন।

স্থানীয়রা মনে করছেন, এই আইপিএস উপহার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন