প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ । ৮:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দল চাঁদপুর জেলার আহবায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দল চাঁদপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। গত ১৮ নভেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত পত্রে এই কমিটি চূড়ান্ত অনুমোদন করেন।

এতে চাঁদপুর বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতীকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ঢালীকে যুগ্ন আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ ভূঁইয়াকে সদস্য সচিব‌ করা হয়।

এর আগে গত ১৩ নভেম্বর চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম সুপারিশকৃত ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করা হয়।

নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দল চাঁদপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ জমাদার মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আলতাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মুসলিম খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম তপাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এস এম হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, বি মুক্তিযোদ্ধা থেকে এম ফজলুল হক (শাহজাহান মিয়া), বীর মুক্তিযোদ্ধা মমতাজ মাস্টার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম মিঞা ও বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি।

নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় চাঁদপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতী, যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ঢালী, সদস্য সচিব মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ ভূঁইয়া কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি , সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জেনারেল  জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন