প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ । ৮:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৫ দাবিতে বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াতসহ ৮ ইসলামী দল

অনলাইন ডেস্ক

৫দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায়, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান দলগুলোর নেতারা।

বক্তারা বলেন-৫ দফা দাবি থেকে তারা এখনও সরে আসেনি। আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেয়ার চেষ্টা হলে তা মানবে না ৮ দল।

এ সময় তারা-৮ দলের পরিধি বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন। পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং ৫দফা দাবি আদায়ের আন্দোলন একইসাথে চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন