প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ । ৮:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে প্রচারণা

মাসুদ হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ভোটকেন্দ্র প্রচারণা কমিটির দলীয় নেতৃবৃন্দ। উৎসবমুখর এ প্রচারণায় নেতৃত্ব দিয়েছেন চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রচারণা কমিটির টিম-১ এর সমন্বয়কারী স্বপন মাহমুদ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের আওতাধীন ৮নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপি মনোনীত চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে উক্ত এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা-বিক্রেতা সহ সাধারণ মানুষের হাতে নির্বাচনী প্রচারণাপত্র তুলে দেয়া হয়।
ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক।
বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে। জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।
নেতাকর্মীরা বলেন, আমরা জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। এই গণসংযোগের মাধ্যমে মানুষের মনের কথা শুনছি এবং শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের পক্ষ থেকে সালাম জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করি। এর মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে মানুষের দুঃখ দুর্দশাগুলো অনেকটাই কমে যাবে বলে আমরা আশাবাদী।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সহ সভাপতি মোশাররফ কারী, দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার বেপারী, সহ সভাপতি আবিদ আলী জমদার, সহ সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ রাসেল, বিএনপি নেতা আক্তার ঢালী, হাবিব পাটওয়ারী, যুবদল নেতা ইউসুফ মিজি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন