প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ । ৯:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিজয়ী ও চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরন

নিজস্ব প্রতিনিধি

বিজয়ীর আয়োজনে এবং চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অদ্য ২০শে নভেম্বর বৃহস্পতিবার পুরানবাজারের মধ্য শ্রীরামদী আল আফসা ইসালামিয়া মাদ্রাসায় ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ এবং ভিটামিন ডি ইনজেকশন দেয়া হয়। উক্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ‘শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর’ এর ‘মেডিকেল অফিসার’ এবং ‘আয়ন-ব্যয়ন কর্মকর্তা’ ডাঃ মেহেদী হাসান শুভ।

চিকিৎসা সেবার পাশাপাশি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান শীতার্তদের মাঝে বিজয়ীর উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকার সহযোগিতায় শতাধিক কম্বল বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুর রশিদ, ক্রীড়াবিদ মিজানুর রহমান, এলাকার সুধীজনদের মধ্যে শাহজাহান গাজী,কামরুল ইসলাম, রাসেদ খান সহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন