কারো দয়ায় পাইনি দেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ—এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, চাঁদপুর জেলা কমিটির অনুমোদনে শাহরাস্তি উপজেলা কমিটির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে জেলা কমিটির সভাপতি এড. ফরহাদ হোসেন ও সদস্য সচিব মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত অনুমোদন পত্রের মাধ্যমে তিনটি কমিটি—আহ্বায়ক কমিটি, উপজেলা আহ্বায়ক কমিটি এবং উপদেষ্টা কমিটি—ঘোষণা করা হয়। উপজেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু তৈয়ব মোঃ সেলিমকে, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম মানিক। বৃহত্তর ১৮ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটিতেও একই নেতৃত্ব বহাল রাখা হয়েছে।
ঘোষণা অনুযায়ী পূর্ণাঙ্গ ৩১ সদস্যের কমিটিতে স্থান পেয়েছেন—মোহাম্মদ শাহ আলম (যুগ্ম আহ্বায়ক), হাসান মাহমুদ (যুগ্ম আহ্বায়ক), সাইফুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক), মোহাম্মদ মাসুদ রানা (যুগ্ম আহ্বায়ক), মোহাম্মদ আবুল হোসেন (যুগ্ম আহ্বায়ক), রুহুল কুদ্দুস ভূঁইয়া (যুগ্ম আহ্বায়ক), সাইফুল ইসলাম মানিক (সদস্য সচিব), সালাউদ্দিন (যুগ্ম সদস্য সচিব), মোহাম্মদ নূরে আলম (সম্মানিত সদস্য), মোঃ ওমর ফারুক পাটোয়ারী, মিজানুর রহমান, শরিফুল হাসান, শহীদ কাঞ্চন, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর কবির, শাহাদাত হোসেন, এবাদুল হক, মোঃ শামসুদ্দিন, মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ মহিন উদ্দিন, মোরশেদ আলম, ওমর ফারুক, আজারুদ্দিন সুভন, শাহিদুল হক সুমন, মোঃ জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হান্নান, নাইদা সুলতানা মিলি, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ নাসির উদ্দিন এবং এবিএম মনিরুজ্জামান। উপজেলার সার্বিক তত্ত্বাবধানের জন্য ঘোষিত উপদেষ্টা কমিটিতে আহ্বায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান পাটোয়ারী।
এ কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাশার,সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম,সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন মজুমদার, আর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব মোঃ মুজিবুর রহমান এবং চাঁদপুর সদর উপজেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব সানাউল্লাহ প্রধানীয়া।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, চাঁদপুর জেলা কমান্ডের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—আহ্বায়ক এড. মোঃ ফরহাদ হোসেন ফয়সাল,সদস্য সচিব মোঃ জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদল ও শেখ মহিউদ্দিন রাসেল।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম, ওমর ফারুক, আব্দুল কাইয়ুম, সেলিনা বেগম, আব্দুল্লাহ আল মামুন, জয়নাল আবেদিন ও মোঃ জাকির হোসেন।কমিটি অনুমোদন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শাহরাস্তি উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান পাটোয়ারী, আহ্বায়ক—বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শাহরাস্তি উপজেলা ইউনিট কমান্ড।

মোঃ মাসুদ রানা